কুমিল্লার কালিয়াজুরীতে মাদক ঠেকাতে এলাকাবাসীর ব্যতিক্রমী উদ্যোগ
সদর প্রতিনিধি: কুমিল্লা মহানগরীর কালিয়াজুরীতে মাদক ঠেকাতে এলাকাবাসী এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে৷
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। এলাকার অলিতে গলিতে রাতে এবং দিনে টহল দেওয়া হচ্ছে। চালানো হচ্ছে চিরুনি অভিযান।

গত শনিবার (৯ মে) রাত থেকে শুরু হয় এ অভিযান৷ সোমবার (১১ মে) রাতে ৩য় দিনে একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনকারীর সরঞ্জাম ও মটর সাইকেল জব্দ করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷

কুসিক ১, ২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিল কাউছারা বেগম সুমি, ৩নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক হাজী মুরাদ মিয়া, বরকত উল্লাহ ভূইয়া, মোতালেব হোসেন, শরিফুল ইসলাম, মনির হোসেন, সোচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, মিজানুর রহমান, তপু ও শাহিন সহ ২০ জনের একটি শক্তিশালী মাদক বিরোধী টিম গঠন করা হয়েছে।
সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কালিয়াজুরী এলাকাবাসী এক হয়ে সমর্থন জানিয়ে মাদক এবং সমাজের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো পক্ষে থাকবেন বলে জানিয়েছেন।

কুমিল্লা মহানগর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মুরাদ মিয়া বলেন, আসুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে এক হয়ে এলাকা, সমাজ এবং দেশকে বাচাই৷ অন্যথায় মাদকের ছোবলে আমাদের যুব সমাজ এবং তরুণ সমাজ ধ্বংস হয়ে দেশটাকে শেষ করে দিবে৷









