হোমনায় শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ পেলো পৌরসভার ১শ’ কর্মহীন ও দরিদ্র পরিবার
হোমনা প্রতিনীধি: কুমিল্লার হোমনায় শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ পেলো পৌরসভার শতাধিক দরিদ্র ও কর্মহীন পরিবার। সোমবার (১১মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা।
বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন” এর আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৪ কেজি চাল, ২কেজি আলু, ১ লিটার তেল , আধা কেজি ডাল, আড়াইশো গ্রাম সেমাই , ১কেজি আটা, ১ কেজি পেঁয়াজ ও আধা কেজি করে লবণ।

হোমনা শিক্ষা কল্যান ফাউন্ডেশনের সভাপতি মো. আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রমজান আলী, হোমনা পৌর যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম প্রিন্স, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাংবাদিক মো. আবুল কাশেম ভূঁইয়া , সাংবাদিক মোরশিদ আলম, সাংবাদিক আবু রায়হান চৌধুরী, সোনিয়া অাফরিন, কবি দেলোয়ার ও হোমনা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুমন আহমেদসহ কমিটির সকল সদস্যবৃন্দ।









