কুমিল্লা নগরীর চর্থা থিরা পুকুর পাড়ের একটি বাড়ি লকডাউন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী চর্থা থিরা পুকুর পাড় সংলগ্ন মহন কমিশনারের বাড়িতে একজনের করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ দেখা দিয়েছে৷ আজ রবিবার (১০ মে) সকালে ব্যক্তিটির নমুনা সংগ্রহ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের ডাঃ জহিরুল ইসলাম ও সহকারী ডাঃ চন্দনা৷ রিপোর্ট আসার আগ পর্যন্ত বাড়িটি লক ডাউন ঘোষনা করা হয়েছে৷
কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ পরিবারটির দেখাশুনার দায়িত্ব নিয়েছেন৷
ads
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
ads









