তিতাসে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
তিতাস প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শনিবার বেলা ১১টায় তিতাস উপজেলা পরিষদ মাঠে ৩শ’ দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ , ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক।
ads
উপজেলা নির্বাহী অফিসার রাশেদা আক্তারের মাধ্যমে প্রতিটি সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ads









