বরুড়ায় ৪ কৃষকের ধান কেটে দিয়েছে চিতড্ডা ছাত্রলীগ
বরুড়া প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপির নির্দেশে ৬ নং চিতড্ডা ইউনিয়ন ছাত্রলীগ অসহায় ৪ গরীব কৃষকের ৬০ শতাংশ জমির পাকা ধাঁন কেটে কৃষকের বাড়ী পৌঁছে দিয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে চিতড্ডা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এ.এইছ. আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রিংকুর নেতৃত্বে কৃষকের ধান কেটে দেন ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও।
ads
সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হাসান, মিনহাজ হোসেন, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন,৭নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সংগ্রামী সদস্য রাসেল হোসেন, রিদয় হোসেন, আবাদ হোসেন, আলামিন হোসেন, জুয়েল প্রমুখ৷
ads









