8740

সদরের দুর্গাপুরে রোজা রেখে কৃষকের ধান কেটে দিল পাঁচথুবীর যুবসমাজ

সদর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশনায় আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়নের উত্তর দুর্গাপুরে অসহায় কৃষকদের  ৪৭ শতাংশ জমির ধান কেটেছে পাঁচথুবীর যুবসমাজ৷ আজ সোমবার  (৪ মে) সকালে হোমিওপ্যাথিক চিকিৎসক খাইরুল ইসলাম সুমন এর নেতৃত্বে  ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দেয় পাঁচথুবীর যুবসমাজ৷

উল্লেখ্য, ধান কাটায় অংশ নেওয়া যুবকরা রোজা রেখে ধান কেটে কৃৃষকের বাড়ি পৌছে দিয়েছে৷ তারা জানিয়েছে পাঁচথুবী ইউনিয়নের কোন কৃষকের ধান কাটতে সমস্যা হলে স্বেচ্ছায় ধান কেটে বাড়ি পৌঁছে দেব৷

ads
ad

পাঠকের মতামত