8605

প্রতিদিনই ছুটে যান এলাকার মানুষের কাছে কাউন্সিলর মুনমুন

লকডাউনে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওর্য়াড মহিলা কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। প্রতিদিনই ছুটে যান তার এলাকার মানুষের কাছে।
তিনি তার ্ওয়ার্ডেও মানুষের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, স্থানীয় সরকার মন্ত্রনালয়, জেলা প্রশাসকের ও কুমিল্লা ৬- আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ভাইয়ের সহযোগীতায় এবং কুমিল্লা সিটি মেয়রের পরামর্শক্রমে আমি ৭,৮,৯ নং ওয়ার্ডের হত-দরিদ্রদের জন্য আমি ৩টি ধাপে বরাদ্দ পেয়েছি। আমি তা-সঠিকভাবে ৩টি ওয়ার্ডে ঘরে ঘরে পৌঁেছ দিয়েিেছ এবং সবাইকে বলে দিয়েছি আপনারা সবাই ঘরে থাকবেন। আমরা বাইরে আছি। যার যেটা প্রয়োজন মোবাইলে যোগাযোগ করবেন বাড়িতে পৌঁছিয়ে দেব।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলুন, প্রশাসনের নির্দেশ মেনে চলুন। প্লিজ সবাই ঘরে থাকুন আমরা আপনাদের জন্য বাহিরে আছি, সবাই ভাল থাকুন।
সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ব্লেচিংপাউডার পেয়েছি তা-সঠিকভাবে ৩টি ওয়ার্ডে বিতরন করেছি।
৩টি ধাপে যা যা পেয়েছিঃ
১ম ধাপে ৭,৮,৯ নং ৩টি ওয়ার্ডের ২০০ জনের জন্য শুকনা খাবার পেয়েছি ( চাউল, ডাল, পেয়াঁজ, আলু তেল)
২য় ধাপে ৭,৮,৯ নং ৩টি ওয়ার্ডের ৪৫ জনের জন্য শুধু চাউল পেয়েছি ৪৫০ কেজি।
৩য় ধাপে ৭,৮,৯ নং ৩টি ওয়ার্ডের জন্য ১ টন চাউল পেয়েছি।
প্রিয় ওয়ার্ডবাসী এই ৩টি ওয়ার্ডের মধ্যে ৭ও৮ নং ওয়ার্ডে গরীব দুস্থ দিনমজুর, রিক্্রাচালক, ভ্যানচালক, অটোচালক, গৃহকর্মী সব চাইতে বেশী।
তিনি আরও বলেন, আমার স্বামী আপনাদের সকলের প্রিয় মোঃ আলী ইকরাম তুহিন, চেয়্যারম্যান ইউনাইটেড হসপিটাল ও যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য উনার ব্যক্তিগত তহবিল থেকে ১৭০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরনের ব্যবস্থা করে দিয়েছে। ৩টি ওয়ার্ডের দুরস্থ ছাড়াও আমি কয়দিন আগে জুতা সিলাই ও এর কয়েকদিন আগে আমি বিভিন্ন জেলা রিক্রাচালকদের এবং আজকে আমি হিজরা সম্প্রাদয়ের মাঝে শুকনা খাবার বিতরণ করেছি। আমি সবাইকে ঘরে থাকার জন্য আহ্বান করছি, যদি আমি বরাদ্দ পাই আপনাদের ঘরে পৌছে দেব। মাননীয় প্রধানমন্ত্রিকে ধন্যবাদ, কুমিল্লা ৬- আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ভাইকে ধন্যবাদ, মেয়র মহোদয়কে ধন্যবাদ। সরকারি অনুদান ছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে যারা আমাকে সহযোগীতা করেছেন। এছাড়া আমার পরিবারের সদস্য ও অন্যান্য সকলকে ধন্যবাদ যারা আমাকে সহযোগিতা করেছেন।

ads
ad

পাঠকের মতামত