8594

শ্রীপুর ইউনিয়ন পরিষদে শাহজালাল চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি: করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা বাবদ ১৫০ জনের মধ্যে ১২৬ জনকে ১০ কেজি হারে চাউল এবং ২৪ জনের মাঝে ১০ কেজি হারে চাউল ও (ব্যক্তিগত তহবিল) ২ কেজি আলু, ১ কেজি তৈল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল বিতরণ করেন চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করা হয়

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, উপজেলা ট্যাগ অফিসার প্রকৌশলী সুমন তালুকদারসহ রাজনৈতিক অন্যান্য নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত