8590

বাইশগাঁও ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ

মনোহরগঞ্জ প্রতিনিধি: চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম’র দিক নির্দেশনায় মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো: আব্দুল হক মিজির পক্ষ থেকে তার নিজস্ব অর্থায়নে সম্প্রতি ৭০ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীতে ছিল ছোলা, মুড়ি, পেয়াজ, চিনি, ডাল, তৈল, সেমাই, খেজুর ও আলু।

ads

ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: মহিন উদ্দিন, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: শাহাদাত হোসেন শিমুল, প্রচার সম্পাদক শামিম হোসাইন সাগর, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন হৃদয়, সহ সম্পাদক আব্দুল কাইয়ুম সাগর, ছাত্রলীগ কর্মী শাহাদাতসহ আরো অনেকে।

ads
ad

পাঠকের মতামত