8443

তিতাসে এমপি মেরীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

তিতাস প্রতিনিধি: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে তিতাস উপজেলা পরিষদ মাঠ থেকে ৯টি পিক-আপ গাড়ীর মাধ্যমে ৯টি ইউনিয়নে এ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। বিভিন্ন খাদ্য সামগ্রী সম্বলিত প্রতিটি ইউনিয়নে ১২৫টি করে ১হাজার ১২৫টি প্যাকেট বিতরণ করা হয়।

ads

খাদ্য সামগ্রী বিতরণকালে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীসহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া,

ads

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার,উপজেলা যুবলীগ নেতা মো.ইব্রাহীম সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গাজী সোহেল রানা, ছাত্র লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম,সহ-সভাপতি মো.আরিফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান প্রমূখ।

ad

পাঠকের মতামত