মাইনুল হক: দুর্নীতির সন্ধান’র কুমিল্লা সদর প্রতিনিধি সাংবাদিক রকিবুল ইসলাম রানা (ম্যাক রানা’র) মা রেহানা বেগম দির্ঘদিন অসুস্থ্য থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় তিনি কুমিল্লা মহানগরীর বাঁগিচাগাঁওয়ের বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী এবং তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আজ সকাল ৮টায় কুমিল্লা মহানগরীর বাগিচাগাঁও জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা ঈদগাঁহে দিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷ জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়৷
এদিকে, দুর্নীতির সন্ধান’র জেলা প্রতিনিধি ম্যাক রানার মায়ের ইন্তেকালে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি এবং অন্যান্য সংগঠন গভীর শোক প্রকাশ করে, মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কুমিল্লার বিশিষ্ট নারী নেত্রী এমপি বাহার কন্যা তাহসিন বাহার সূচনা মেক রানার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷






