কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই কাযক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মৎসজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে কুমিল্লা দক্ষিন জেলা মৎসজীবী লীগের সদস্য সচি্ব রবিউল হাসান পারভেজের নেতৃত্বে কুমিল্লা নোয়া পাড়া এলাকার কৃষকদের ধান কেটে বাড়িতে তুলে দেয় প্রায় অর্ধশত নেতাকর্মী।
সদস্য সচি্ব রবিউল হাসান পারভেজ জানায়, করোনা পরিস্থিতিতে শ্রমীক সংকটের কারনে কৃষকের পাকা ধান মাঠেই নষ্ট হচ্ছে আর এই ক্ষতির হাত থেকে রক্ষা করতে কৃষকদের পাশে আছে মৎসজীবী লীগ।
ads






