হোমনার দৌলতপুরে অসহায় ২শত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশে গরীব দুস্থ, অসহায় ও পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনাভাইরাস দুর্যোগপূর্ণ মুহূর্তে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ৩নং দুলালপুর ইউনিয়ন দৌলতপুর, মিঠাইভাঙ্গা ও আড়ালিয়া গ্রামে মো.আব্দুস সামাদ মেম্বার, জোনাব আলী সরকার,নবী সরকারের পক্ষ থেকে ৭,৮, ৯ ওয়ার্ডে ২০০ দরিদ্রের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক গাজী ইলিয়াসের সার্বিক সহযোগিতায় এসময় ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান (খোকন), চান্দেরচর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মেল্লা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আমির হোসেন, কুমিল্লা (উঃ) জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মেম্বার, মো. নাছির মেস্বার, দুলালপুর ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সভাপতি জোনাব আলী সরকার,সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো.কাইয়ুম রাজ, যুবলীগ নেতা গাজী ফজলুল হক টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।










