সংকটময় মুহূর্তে প্রতিদিনই বিভিন্ন কর্মকাণ্ডে এড. টুটুল
নিজস্ব প্রতিবেদক: চলমান করোনা সংকটেও কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড মো. আমিনুল ইসলাম টুটুল। বৃহস্পতিবার সকাল তিনি পাচথুবী ইউনিয়নে কৃষক – কৃষানীদের মাঝে বসত ভিটায় লাগানোর জন্য চারাগাছ বিতরণ করেন।
পরে তিনি স্থানীয় জনপ্রধিনিধি ও কৃষক সমবায় সমিতির ম্যানেজার ও কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে ধান কাটা সংকট সমাধানে বৈঠক করেন। দুপুরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মিটিং শেষে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মাঝে সুরক্ষা সামগ্রী তুলে দেন।
ads
বিকালে দূর্গাপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের সাথে ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করেন। এভাবেই সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
ads










