চকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন’র উদ্যোগে ৪শত দোকান কর্মচারী ও শ্রমিকের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ
সদর প্রতিনিধি: কুমিল্লায় করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে কর্মহীন, দরিদ্র, অসহায়, দিনমজুর, দোকান কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কুমিল্লা চকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় মহানগরীর চকবাজার আশরাফ মার্কেট প্রঙ্গনে নিরাপদ দূরত্বে দাঁড় করিয়ে ৪০০ জন হতদরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী প্যাকেট দিয়েছেন। তাদের দেওয়া প্রতিটি প্যাকেটে রয়েছে, চাউল, আলু, তেল, ডাল, পেঁয়াজ, লবন, সেমাই ও ১ টি সাবান।
মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আশ্রাফ সওদাগর বলেন, দেশের করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মানতে দিনমজুর শ্রমজীবী মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। ফলে এইসব কর্মহীন, দরিদ্র, অসহায়, দিনমজুর শ্রমজীবীরা মানবতার জীবন-যাপন করছে। এইজন্য তাদের পরিবারের মুখে খাবার তুলে দিতে আমাদের সবারই এগিয়ে আসতে হবে। বিশেষ করে সমাজের যারা বিত্তবান আছেন তাদেরকে সহায়তার হাত বাড়াতে হবে।
সংগঠনের সাধারন সম্পাদক সানাউল হক বলেন- যারা সমাজের বিত্তবান আছেন সবাই নিজ নিজ স্থান থেকে অসহায় পরিবারের মাঝে এসে কিছু খাদ্য দিয়ে তাদের সহযোগিতা করুন এবং এই মহামারী করুণা ভাইরাসে যে সকল অসহায় পরিবার রয়েছে, প্রতিটি দোকানের কর্মচারী রয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া প্রয়োজন।
যুগ্ম সম্পাদক সনজিত রায় চৌধুরী বলেন, করোনা ভাইরাস আতঙ্কিত নয়, সচেতনতাই প্রতিরোধ, এ ভাইরাস থেকে মুক্তি পেতে হলে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন এবং যদি কোন ঘরে খাদ্যের প্রয়োজন হয় প্রশাসন অথবা ৩৩৩ নাম্বারে যোগাযোগ করে আপনার ঠিকানা দিন, অবশ্যই আপনার ঘরে খাদ্য পৌঁছে যাবে। করোনা ভাইরাসে যে সব অসহায় পরিবার খাবার অভাবে রয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু অসহায় পরিবারের মাঝে আমাদের সংগঠন খাদ্য দিচ্ছে। যারা বিত্তবান রয়েছেন তারা অবশ্যই নিজ নিজ স্থান থেকে অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার পৌঁছে দিন, মধ্যবিত্ত পরিবারের সদস্যরা লজ্জায় কাউকে খাবার কথা বলতে পারেনা কিন্তু আমরা যারা বিত্তবান রয়েছি তারা রাতের আঁধারে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া উচিত বলে মনে করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অসহায় ও মধ্যবিত্ত পরিবারদের খাদ্য দিচ্ছে,তেমনি করে সবাইকে এগিয়ে এসে অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য আহবান করছি। সবাই ঘরে থাকুন ও সুস্থ থাকুন।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি, কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী সানাউল হক, কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির হোসেনসহ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দরা।









