8161

দেবিদ্বারে সমাজসেবা অফিসের উদ্যোগে ১০০ পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ

দেবিদ্বার প্রতিনিধি: সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে দেবিদ্বার সমাজসেবা অফিসের আয়োজনে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা সমাজসেবা অফিস কার্যালয় সামনে সমাজসেবা কর্মকর্তা আবুতাহের সরকারের নেতৃত্বে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহ, দেবিদ্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, পৌর সচিব ফখরুল ইসলাম সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ads

এব্যাপারে দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ও এস এম.সি’র অর্থায়নে দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের হকার, হোটেল বয়, আশ্রয়ন প্রকল্প, রিক্সা শ্রমিকদের মাঝে ৫ কেজি চাল,২কেজি আলু, ১লিটার তৈল, ১কেজি ডাল ও দুটি সাবান সহ এসব সামগ্রী ১০০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত