8134

পবিত্র মাহে রমজান ও করোনা নিয়ে ১৩নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মাহমুদ সহিদের জরুরী বৈঠক

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে চলমান মহামারী করোনা ভাইরাস থেকে ১৩নং ওয়ার্ডের প্রতিটি মানুষকে সুরক্ষিত রাখতে এবং পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষ যাতে খাদ্যে কোন কষ্ট না পায় সেই বিষয় নিয়ে থিরা পুকুরপাড় সরকারী স্কুল অডিটোরিয়ামে জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

এসয় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন,
মোঃ আবুল কালাম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ জাকির উদ্দিন আহম্মেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আসাদুজাম্মান রাজু, ১৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ জাফর মিয়া, ১৩নং ওয়ার্ড যুবলীগ নেতা নিপু আহমেদ, রিয়াজ উদ্দিন অপু, মোঃ ছোটন মাহমুদ, পিয়াস মাহমুদ, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবুল হাসান রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত