কুমিল্লা মহানগরীর মুরাদপুরে ইঞ্জি: মোবারক হোসেন’র উদ্যোগে অসহায় ১২৫ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ
স্টাফ রিপোর্টার: কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড দ্বিতীয় মুরাদপুর জিনাপুকুর পাড় রোকেয়া ভিলা’র বাসিন্দা প্রবীণ আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন এর ক্ষুদ্র প্রচেষ্টায় মুরাদপুর এলাকার প্রায় ১২৫ জন হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়৷
কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও
বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ হাসেম অসহায় পরিবারের মাঝে খাদ্যদ্রব্য তুলে দেন ৷
ads











