কুমিল্লায় ১০ টাকা ধরে চাল বিক্রি’র কার্যক্রম উদ্বোধন করলেন প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ
মাইনুল হক: করোনা ভাইরাসের কড়াল গ্রাসে সারাপৃথিবী আজ বিপর্যস্ত। বাংলাদেশও এর বাইরে নয়। করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষরা বড় বিপাকে। তাদের ঝুঁকিটা শুধু স্বাস্থ্যগত নয়, বরং তার চেয়ে অনেক বেশি জীবন ধারণের। তাদের স্বাস্থ্যঝুঁকিটাও অন্যদের থেকে বেশি। তবে করোনা মহামারীর কারণে নিম্ন আয়ের এ সুবিধাবঞ্চিত মানুষগুলো স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে যতটা উদ্বিগ্ন, তার থেকে বেশি উৎকণ্ঠিত ক্ষুধা নিবারণের জন্য।

এরই প্রেক্ষিতে দিনমজুর, রিকশা চালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়সহ অন্যান্য সব কর্মহীন মানুষকে এর আওতায় এনে বিশেষ ওএমএস কর্মসূচি বাস্তবায়ন করতে কুমিল্লা-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার’র নির্দেশনায় ও কুমিল্লা জেলা খাদ্য বিভাগের আয়োজনে আজ রোববার সকাল ১০ টায় ১৪নং ওয়ার্ড দ্বিতীয় মুরাদপুর ভূইয়া পুকুরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে সপ্তাহে ৩দিন, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ১০ টাকা ধরে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ এবং ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ হাসেম৷

এসয় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য মহসিন আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী তাপস চন্দ দাস, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও এমএস ডিলার মোঃ দুলাল খাঁন, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম খাঁন, মোঃ হেলাল আহমেদ, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ১৪নং ওয়ার্ড যুবলীগ নেতা মোবারক হোসেন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ৷











