দেবিদ্বারের সূর্যপুরে প্রবাসী সাদেক ভূইয়ার উদ্যোগে অসহায় ১শত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ এখন করোনা আতঙ্কে। এমন সময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহবন্ধি সবাই। এর ফলে সবচে বেশি বিপাকে পড়েছে সমাজের ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষগুলো। তাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা সফল করতে কর্মহীন দিনমজুর, ভিক্ষুক পরিবারের মাঝে প্রবাসী সাদেকুর রহমান ভুইয়ার এর নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত।

শনিবার সকালে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সমাজ সেবক, প্রবাসী সাদেকুর রহমান ভুইয়ার এর অর্থায়নে দরীদ্র ও শ্রমজীবী ১শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগনেতা হাজী জালাল ভূঁইয়া, সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুবুল হাসান, মোঃ আখতারু জ্জামান ভূঁইয়া, মোঃ হাজী ইব্রাহিম ভুইয়া, মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, অলি উল্লাহ ভূঁইয়া, মোঃ সোহেল আরমান রানা ও আবু মুসা সহ আরো অনেকে।











