বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ এখন করোনা আতঙ্কে। এমন সময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহবন্ধি সবাই। এর ফলে সবচে বেশি বিপাকে পড়েছে সমাজের ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষগুলো। তাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অসহায় কর্মহীন, দিনমজুর ও দুস্থ পরিবারের মাঝে কুমিল্লার ঐতিহ্যবাহী কে আলী পরিবার’র নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা সদরের চম্পকনগর (সাতরা)’র কে আলী পরিবারের পক্ষ থেকে প্রায় ৫০০ অসহায় ও দুস্থ পরিবার কে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ads






