করোনা প্রতিরোধে কুমিল্লা মহানগরীর বজ্রপুরে মাঠে নেমেছে একদল যুবক
মাইনুল হক: করোনাভাইরাস আতঙ্কে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। ঠিক তখনই এর প্রতিরোধে কুমিল্লা মহানগরীর বজ্রপুর এলামনাই এসোসিয়েশন, “আলোকিত বজ্রপুর” এর একদল যুবক মাঠে নেমেছে। যুবকেরা রাজগঞ্জ ট্রাফিক মোড় থেকে নানুয়া দিঘীর পাড় পর্যন্ত প্রধান সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্হিভাগ জীবানুৃনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করছেন।
উল্লেক্ষ্য, সামাজিক সচেতনতা মূলক কাজের অংশ হিসেবে বজ্রপুর এলামনাই এসোসিয়েশন, “আলোকিত বজ্রপুর” থেকে ইতোমধ্যে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তাছাড়া সংগঠনের সদস্যবৃন্দ প্রতিনিয়ত করোনা ভাইরাসের বিরুদ্ধে বিভিন্ন সতর্কতামূলক লিফলেট ও ব্যানারের মাধ্যমে মানুষকে সচেতন করার চেস্টা করে যাচ্ছে।
ads











