7497

করোনা ভাইরাস: স্বাচিপ ও বিএমএ’র উদ্যোগে ১৫শত কর্মচারীর মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

মাইনুল হক: কোভিড-১৯ বা করোনা ভাইরাসের সংক্রমণ ও তার বিস্তার এখন আমাদের বাস্তবতা। এ ভাইরাসের কারণে স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে পড়েছি আমরা বাংলাদেশের সবাই৷  করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে বাংলাদেশের অফিস আদালতসহ প্রায় সব কিছুই বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে গণপরিবহন চলাচল। এর প্রাদুর্ভাব জনিত কারনে কুমিল্লা বেসরকারি হাসপাতালে কর্মরত আয়া, সুইপার, ক্লিানার, গার্ড ও তৃতীয় শ্রেনীর ১৫শত কর্মচারিদের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। কুমিল্লা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও কুমিল্লা জেলা ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়৷

বুধবার দুপুরে মহানগরীর টমসমব্রীজ হলি কেয়ার হাসপাতাল প্রাঙ্গনে করোনাভাইরাস প্রাদুর্ভাব জনিত কারনে বিভিন্ন হাসপাতালের আয়া, সুইপার, ক্লিানার, গার্ড ও তৃতীয় শ্রেনীর কর্মচারিদের মাঝে খাদ্যদ্রব্য তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা  হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷

ads

এমপি বাহার বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে আমরা সকলেই কাজ করছি। তিনি কুমিল্লাবাসীকে ঘরে থাকার আহবান জানান। পাশাপাশি কর্মহারা, খেটে খাওয়া ও দূঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহবান জানান এবং এই মহৎ কাজের জন্য স্বাচিপ, বিএমএ ও কুমিল্লা জেলা ক্লিনিক মালিক সমিতিকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্বাচিপ’র সভাপতি ডা. আব্দুল বাকী আনিস, কুমিল্লা জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাচিপ’র সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম, ডা. আব্দুর রইস, ডা. মোহাম্মদ আলী মিঠু সহ স্বাচিপ, বিএমএ ও কুমিল্লা জেলা ক্লিনিক মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত