7468

করোনা প্রতিরোধে বরুড়ার শিলমুড়ী ইউনিয়নের রামপুরে মাঠে নেমেছে একদল যুবক

মাইনুল হক: করোনাভাইরাস আতঙ্কে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। ঠিক তখনই এর প্রতিরোধে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার  ৯হং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের রামপুরে মাঠে নেমেছে একদল যুবক। যুবকেরা হাটবাজার, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় সচেতনতা বাড়াতে লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জীবানুৃনাশক দিয়ে সাধারণ মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করছেন। শিলমুড়ী ইউনিয়নের রামপুর যুব সমাজের আয়োজনে এমন মহৎ উদ্যোগ নেয়া হয়।
এছাড়া জীবাণু ধ্বংসের জন্য দিয়ে যাচ্ছেন বিভিন্ন মেডিসিনও। সংগঠনটির সদস্য মামুনুর রহমান জানান, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিস্তার ও এর প্রভাবে বাংলাদেশও এখন স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। কিছু প্রবাসী অজান্তে সবার সাথে মেলামেশা করায় এ ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে। এজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
রামপুর যুব সমাজের সদস্য মো: শাহপরান জানান, এ ব্যাপারে আমাদেরকে ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ভুইয়া সার্বিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং সহযোগিতা করছেন৷ ওনি দেশের যেকোন ক্রান্তি লগ্নে এবং বিপদ আপদে মানুষের পাশে থাকেন।

ad

পাঠকের মতামত