7393

কুমিল্লা মহানগরে জীবাণুনাশক ছিটাচ্ছেন এমপি বাহার

মাইনুল হক: করোনাভাইরাস থেকে মহানগরীকে নিরাপদ রাখতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের উদ্যোগে ব্লিচিং পাউডারযুক্ত পানি ছিটানো হচ্ছে বিভিন্ন স্থানে। এ কার্যক্রমে এমপি বাহার নিজেই আজ বিভিন্ন স্থানে অংশ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে এ কার্যক্রম তদারকি করতে দেখা যায়।

ads

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুমিল্লা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কে এমপি বাহারের উদ্যোগে কুমিল্লা ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় জীবাণুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো কার্যক্রম চলমান রয়েছে।

কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়, ভিক্টোরিয়া কলেজ রোডসহ সংশ্লিষ্ট সড়ক এলাকায় জীবাণুনাশক পানি ছিটাতে দেখা যায় এমপি বাহারকে।

ads

এ সময় জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে ঘোরাফেরা না করার অনুরোধ জানান সাংসদ বাহার৷ “করোনা ভাইরাস” সংক্রামন প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হোম কোয়ারেন্টাইন, সামাজিক দূরুত্ব নিশ্চিত করা ও ঘরে থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আমরা সবাই সচেতন হলেই এই ভাইরাস থেকে মুক্ত হতে পারবো৷

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক জসিম উদ্দিন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

ad

পাঠকের মতামত