কুমিল্লার বন বিভাগের কর্মকর্তাদের হাতে ৩শ ঘনফুট সেগুন কাঠ আটক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজি নুরুল কবির এর নের্তৃতে বুধবার গভীর রাতে ঢাকা-চট্রগ্রাম- মহাসড়কের সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে ঢাকা অভিমুখে কাভার্ডভ্যান নং ঢাকা মেট্র নং -১৩-২১৮৩ গাড়িটি আটক করে ৩শ গনফুট সেগুন কাঠ উদ্বার করা হয়৷
ঐ সময় বন বিভাগের মোঃ তোশারফ হোসেন, শাহাজাহান সরকার, আবুল কালাম আজাদ, এম.এ মান্নান, মো: জুলফু মিয়া, মোঃ আবুল হোসাইন উপস্থিত ছিলেন। এ ঘটনায় বন বিভাগবাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ads











