ব্রাহ্মণপাড়ায় নতুন ওসি (তদন্ত) জাকির হোসেন
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেছেন জাকির হোসেন। তিনি গত ১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেব দায়িত্ব গ্রহন করেন।
জানগেছে, পলিশ পরিদর্শক জাকির হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পশ্চিম সোশানীয় এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত মোতাহের হোসেনের ছেলে। তিনি সহকারী পলিশ পরিদর্শক হিসেবে ২০০৬ ইং সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর তিনি কুমিল্লা জেলার বুড়িচং, চান্দিনা এবং রাঙ্গামটি জেলার কোতয়ালী, রাঙ্গামাটির কাউখালি থানায় সহকারী পলিশ পরিদর্শক হিসেবে চাকরি করেন। তিনি ২০১৬ ইং সালে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হন। পরে তিনি চট্টগ্রাম মীরসরাই থানায় পলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি মীরসরাই সার্কেল থেকে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে ব্রাহ্মণপাড়া থানায় গত মঙ্গবার সন্ধ্যায় পলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।











