6613

বাংলাদেশ ক্ষেতমজুর সমিত’র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ও ১৩ মার্চ কুমিল্লা টাউন হল মাঠে ‘বাংলাদেশ ক্ষেতমজুর সমিত’র ১০ম জাতীয় সম্মেলন’ সফল করতে কুমিল্লা টাউন হল বীরচন্দ্র মিলনায়তনের মুক্তিযুদ্ধ কর্ণার’র কনফারেন্স রুমে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পরেশ কর’র সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রেজা। এ সময় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন,-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় প্রেসেডিয়াম মেম্বার কমরেড আবদুল্লাহ- আল- ক্বাফি রতন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল ইসলাম নাদিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযাদ্ধা কমরেড মোহাম্মদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযাদ্ধা কমরেড মফিজ উদ্দিন আহমেদ প্রমূখ।

ads

উক্ত সংবাদ সম্মেলনে কুমিল্লা ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপিস্থত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত