6600

কুমিল্লা জেলা যুবদল সভাপতি ওয়াসিম’র মায়ের দাফন সম্পন্ন

মাইনুল হক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ সভাপতি ও কুমিল্লা দক্ষিন জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান ওয়াসিম এর মা জাহানারা মাহমুদ (৭৮) মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাত ২টা ৩৫ মিনিটের সময় মুন্সেফবাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ads

আজ বাদ যোহর মুন্সেফবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷

ads

জানাজার পূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুর-উর রহমান মাহামুদ তানিম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদি ও আশিকুর রহমান ওয়াসিম প্রমুখ৷

এসময় জানাজায় কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার মোরতাজুল করিম বাদরু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শায়েরীন সায়ের, বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, ভিপি জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাজী আনোয়ারুল হক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

জানাজার নামাজ শেষে কুমিল্লা টমছমব্রিজ কবরস্থানে দাফন করা হয়৷

ad

পাঠকের মতামত