6554

কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের ৯জন নারী কাউন্সিলরের উদ্দ্যেগে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এ দিবসটি পালন করা হয়।

আজ সকাল ১১টায় নারী দিবস উপলক্ষে সিটি কর্পোরেশন থেকে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিটি কর্পোরেশনে এসে শেষ হয়।

ads

কুমিল্লায় নারী কাউন্সিলরদের উদ্দ্যেগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ads

কুমিল্লা সিটি কর্পোরেশন মিলনায়তনে কাউন্সিলর নুরজাহান আলম পুতুল এর সভাপতিত্বে ও কাউন্সিলর নাদিয়া নাসরিন এর সঞ্চালানায় র‌্যালীটি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাবিবুর আল-আমিন সাদী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুসিক প্যানেল চেয়ারম্যান সৈয়দ সোহেল, কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদ, কাউন্সিলর মাসুদুর রহমান, কাউন্সিলর কাউছারা বেগম সুমি।

এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুল জলিল, কাউন্সিলর আবদুস সাত্তার, কাউন্সিলর উম্মে কুলসুম মুনমুন, কাউন্সিলর নেহার বেগম, কাউন্সিলর খোদেজা বেগম।

ad

পাঠকের মতামত