কুমিল্লা সদর হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি’র সভা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেনারেল হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টায় কুমিল্লা সিভিল সার্জন সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা জেনারেল হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সিভিল সার্জন ডা: মোঃ নিয়াতুজ্জামান, কুমিল্লা সদর দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নতি প্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল-আমিন সাদি, ৭.৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে কুলছুম মুনমুনসহ অন্যান্যরা।
এসময় স্বাস্থ্য সচেতনামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষক আলোচনা করা হয়।









