6215

নাঙ্গলকোটে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ বিষয়ে মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ২৬ ফেব্রুয়ারি ২০২০ জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় ‘নারী পুরুষের সমান অংশগ্রহণে গড়বে সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাঙ্গলকোট’র উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের উপজেলা চেয়ারম্যান মো: সামছুউদ্দিন কালু।

ads

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, নাঙ্গলকোট উপজেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র।

স্বাগত বক্তব্য রাখেন হুমায়ুন কবির, প্রধান শিক্ষক, নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সমাবেশে বক্তাগন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে সীমান্তবর্তী উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। নাঙ্গলকোটকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ads
ad

পাঠকের মতামত