কুমিল্লায় “নোভেলা করোনা ভাইরাস” জনসচেতনতা শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কুমিল্লা আয়োজিত “নোবেল করোনা ভাইরাস” জনসচেতনতা শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানটি শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায় কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷
কুমিল্লা বিএমএ’র সভাপতি ডাক্তার আব্দুল বাকী আনিসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ আতাউর রহমান জসিম৷ প্রধান আলোচক ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম রেজাউল করিম, কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার পিংকি সাহা৷
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এক্স বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মাহবুবুল ইসলাম মজুমদার, কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল হোসেন৷

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লা বিএমএর সাইন্টিফিক সাব কমিটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান৷
অনুষ্ঠান পরিচালনা করেন বিএমএ কুমিল্লা বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ ইজাজুল হক৷
প্রধান অতিথির বক্তব্যে হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেভাবে হোক করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে৷ করোনা ভাইরাস নিয়ে আমাদের এত আতঙ্কিত হবার কিছু নেই৷ আমাদের দেশে এ রোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের কুমিল্লাতে ডেঙ্গুতে প্রায় ১১শ রোগী আক্রান্ত হয়েছিল৷ ডাক্তাররা সতর্ক অবস্থানে ছিল বলে আমাদের একটি রোগীও এ রোগে মারা যায়নি৷









