কুমিল্লায় বিজিবি’র অভিযানে ২ লক্ষ ৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮২/৯-এস হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “গোলাবাড়ী মসজিদ” নামক স্থান হতে ১৭ টি ইয়াবা ট্যাবলেটসহ (৫,১০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ মঞ্জিল মিয়া (১৩), পিতা- মোঃ মোমিন মিয়া, গ্রাম-অরণ্যপুর, পোষ্ট-বিবির বাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ বোতল ফেন্সিডিল (৮,০০০/-), ১৭ বোতল মদ (২৫,৫০০/-), ০৭ কেজি গাঁজা (২৪,৫০০/-), ১১৭৬ টি কসমেটিক্স সামগ্রী (৬১,২০০/-) এবং ৪২০০ টি ইনো (৮৪,০০০/-), টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২,০৮,৩০০/- (দুই লক্ষ আট হাজার তিনশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন৷











