মনোহরগঞ্জ ও দেবিদ্বার উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোহরগঞ্জ ও দেবিদ্বার উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন।
জেলাপ্রশাসন ও কুমিল্লা বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানটি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে সম্প্রচার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট জামেরী হাসান, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাঈন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিন্টু ব্যাপারী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, দেবিদ্বার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পল্লীবিদ্যুত জোনাল অফিসের ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, জেলা পরিষদ সদস্য শাহ জাহান সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাজমা বেগম, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের ৭টি জেলা ও ২৩টি উপজেলায় আজ সকাল ১০টায় শতভাগ বিদ্যুতায়ন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।











