5783

জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ গুরুতর অসুস্থ্য

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ গুরুতর অসু¯’ হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার ফেনারবাক ইউপির ইজারাকৃত পাগনার জলমহালে বিলের সর্বশেষ খবরাখবর জানতে তিনি সেখানে ছুটে যান। সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে। পরবর্তীতে শারীরিক অব¯’ার অবনতি হলে রাত ১ টার দিকে জামালগঞ্জ উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে সিলেটে ¯’ানান্তর করেন। বর্তমানে তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আজমল আল হোসাইনি’র তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান, হার্ট, লিভারসহ নানা ধরনের জটিলতায় ভুগছেন তিনি। এখন আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে।

ads

উল্লেখ্য, তিনি প্রায় ৪০ বছরেরও অধিক সময় ধরে জনপ্রতিনিধি হয়ে সাধারন মানুষের সেবক হয়ে কাজ করে আসছেন। তার আশু রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত