5790

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ২ লক্ষ ২৭ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য আটক

নিউজ ডেস্ক: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে শনিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮০ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বিষ্ণপুর” নামক স্থান হতে ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিলসহ (৪০,০০০/-) টাকা ০১ জন মাদক চোরাকারবারী মোঃ শাহীন (৩২), পিতা- মৃত চারু মিয়া, গ্রাম-নিশ্চিন্তপুর, পোষ্ট- বামইল, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৪৪ বোতল ফেন্সিডিল (৯৭,৬০০/-) এবং ৬০ বোতল মদ (৯০,০০০/-), টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২,২৭,৬০০/- (দুই লক্ষ সাতাশ হাজার ছয়শত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, ১০ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী৷

ads
ad

পাঠকের মতামত