5786

কুমিল্লায় দৈনিক বাংলাদেশের আলো’র উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: দৈনিক বাংলাদেশের আলো’র কুমিল্লা ব্যুরোর উদ্যেগে অতিদরিদ্র প্রাথমিক শিশু শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। রোববার কুমিল্লা আর্দশ সদরের বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণে দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি আব্দুল্লাহ আল মানছুরের উপস্থিতিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাবেক মেম্বার আলহাজ্ব আমিনুল হক, প্রধান শিক্ষক ফেরদৌসি মজুমদার, সহকারি শিক্ষক কানিজ ফাতেমা, ডাক প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন ও অন্য দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার এম আর রানা।

ads
ad

পাঠকের মতামত