9823

১০ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য আটক ২

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ২০৮৪ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “গিলাতলী চৌধুরী পুকুর পাড়” নামক স্থান হতে ১৬ বোতল ফেন্সিডিলসহ (৬,৪০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ জিহাদ হোসেন (১৫), পিতা-মোঃ ফিরোজ হোসেন, গ্রাম+পোষ্ট-বাজগড্ডা, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা’কে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে বৌয়ারা বাজার বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৫/১-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “আনন্দপুর” নামক স্থান হতে ৯৫ বোতল ফেন্সিডিলসহ (৩৮,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ আব্দুল করিম (৩৬), পিতা-মৃত আঃ জব্বার, গ্রাম+পোষ্ট-আনন্দপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা’কে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৭০ বোতল ফেন্সিডিল (৬৮,০০০/-), ৩৩ বোতল মদ (৪৯,৫০০/-) এবং ২৯৭ টি ইয়াবা ট্যাবলেট (৮৯,১০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২,৫১,০০০/- (দুই লক্ষ একান্ন হাজার) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত