বুড়িচংয়ে র্যাবের হাতে ২৬ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ আটক ১
প্রেস রিলিজ: বৃৃহস্পতিবার (১৮ জুন) বিকালে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের টাংকীর ভেতরে বহন করে মাদক পাচারকালে সামী মাহমুদ সাইফুল (১৯) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারী সামী মাহমুদ সাইফুল (১৯) চট্রগ্রাম জেলার লোহাগড়া থানার চুনতি সুলতান মাওলানা পাড়া গ্রামের মাহমুদুল হক এর ছেলে। এসময়ে তার নিকট থেকে মোট ২৬,৫০০ (ছাব্বিশ হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ চট্রগ্রাম থেকে বিভিন্ন পরিবহনে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।









