হোমনা প্রেস ক্লাবের সহ সভাপতি উৎপল কুমার ভৌমিকের মৃত্যুতে গভীর শোক
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনা প্রেস ক্লাবের সহ সভাপতি, দৈনিক পূর্বাশা পত্রিকার হোমনা প্রতিনিধি ও হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাথাভাঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের উৎপল কুমার ভৌমিক আর নেই। তিনি আজ বৃহস্পতিবার ভোর ৪.৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে চলে যান না ফেরার জগতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও সাংবাদিক বন্ধু রেখে গেছেন।
তার মৃত্যুতে হোমনা প্রেস ক্লাবে শোকের ছায়া নেমে আসে।
হোমনা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ads









