মুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার’র তৃৃতীয় মৃত্যুবার্ষিকী কাল
মাইনুল হক: কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের আশকামতা গ্রামের সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু তাহের মজুমদার। আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) উনার তৃতীয় মৃত্যুবার্ষিকী৷ তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল মরহুমের নিিজ এলাকায় সকাল ৯টায় মিলাদ, দোয়া মাহফিল ও কবর জিয়ারতের মধ্যদিয়ে দিনটি পালন করা হবে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবু তাহের মজুমদার রাজনীতির বাহিরে তার নিজ গ্রামের মানুষের কাছে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র৷ তিনি বেঁচে থাকাকালীন মেধা প্রজ্ঞা দিয়ে তার গ্রামকে শান্তি শৃংখল এবং ঐক্যবদ্ধ ভাবে আগলে রেখেছিলেন৷ উনার মাঝে ছিল না কোন অহংকার, ছিলেন সাদামাটা মনের একজন মানুষ৷ বিপদে পড়া কোন মানুষ রাত-বিরাতে ওনার কাছে গেল উনি বিরক্ত বোধ করতেন না, সকলের সাথে হাস্যোজ্জ্বল ভাবে কথা বলতেন৷ গ্ৰামের মানুষের প্রতি ছিল উনার অগাধ ভালোবাসা, অন্যায় কে কখনো তিনি প্রশ্রয় দিতেন না৷ গ্রামের মানুষের বিপদের খবর শুনলেই সাথে সাথে ছুটে যেতেন৷ মৃত্যুর আগে উনি ওনার গ্রামকে আলোকিত গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন৷ সৃষ্টি করে গেছেন মহিলা দাখিল মাদ্রাসা ও সুন্দর একটি মসজিদ।









