8990

ব্রাহ্মণপাড়া ইউএনও এর কাছে আশা’র খাদ্য সহায়তা হস্তান্তর

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকার কাছে আশা(এনজিওর) ২০০ প্যাকেট খাদ্যসহায়তা হস্তান্তর করেছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আশা’র কুমিল্লা ডিভিশনাল ম্যানেজার আবদুর রহমান, আশা’র ডিষ্ট্রিক ম্যানেজার মোঃ কাউসারুল ইসলাম, আশা’র ব্রাহ্মণপাড়া শাখার ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান, আশা’র বুড়িচং শাখার রিজনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, আশা’র ফকির বাজার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওয়াবইদুল্লাহ, আশা’র ব্রাহ্মণপাড়া শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল জলিল, আশা’র সিনিয়র লোন কর্মকর্তা আব্দুল অয়াদুধ, লোন কর্মকর্তা মনির হোসেন উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ খাদ্যসহায়তা হস্তান্তর করেন।

ads

আশা’র কুমিল্লা ডিভিশনাল ম্যানেজার আবদুর রহমান জানান, সারাদেশে একযোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আশা(এনজিওর) পক্ষ থেকে জেলা পর্যায়ে পাচঁ’শ ও উপজেলা পর্যায়ে দুই’শত পরিবারকে এ খাদ্যসহায়তা বিতরণ করা হয়। এই অংশ হিসেবে এ উপজেলায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দুই’শত পরিবারের জন্য এ খাদ্যসহায়তা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত