কালিরবাজারে ইব্রাহিম কন্ট্রাক্টর ও রজ্জবর নেছা ফাউন্ডেশনের উদ্যোগে চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর সাংসদ ও মহানগর আওয়ামীলীগ সভাপতি এমপি বাহারের নির্দেশনায় কুমিল্লা সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়ন মোঃ ইব্রাহিম কন্ট্রাক্টর ও রজ্জবর নেছা ফাউন্ডেশনের উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে।
দুপুরে কালিরবাজার মসজিদ রোড মার্কেট আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ads

মহামারী করোনা ভাইরাস পাদুর্ভাবের কারণে এমপি বাহারের নির্দেশনায় কালিরবাজার সদর উপজেলার ৯টি ওয়ার্ডের ৯৩৪ টি পরিবারের মাঝে ২৫ কেজি চাউলের বস্তা উপহার প্রদান করেন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মনির হোসেন।
ads
এসময় উপস্থিত ছিলেন ১নং কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বাসার বশির, মোবারক মেম্বার, রব মেম্বার সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।









