অসহায় ১৫০ পরিবারের পাশে কুমিল্লা মহানগরীর “সমাজ কল্যান পরিষদ”
মাইনুল হক: করোনা ভাইরাসের কড়াল গ্রাসে সারাপৃথিবী আজ বিপর্যস্ত। বাংলাদেশও এর বাইরে নয়। করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষরা বড় বিপাকে। তাদের ঝুঁকিটা শুধু স্বাস্থ্যগত নয়, বরং তার চেয়ে অনেক বেশি জীবন ধারণের। তাদের স্বাস্থ্যঝুঁকিটাও অন্যদের থেকে বেশি। তবে করোনা মহামারীর কারণে নিম্ন আয়ের এ সুবিধাবঞ্চিত মানুষগুলো স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে যতটা উদ্বিগ্ন, তার থেকে বেশি উৎকণ্ঠিত ক্ষুধা নিবারণের জন্য।
এরই প্রেক্ষিতে কুমিল্লা মহানগরীর রানীর দিঘির পাড়’র “সমাজ কল্যান পরিষদ” এর উদ্যােগে শনিবার (৪ এপ্রিল) দুপুরে অসহায় ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷
ads











