কুমিল্লা ৬নং জগন্নাথপুর ইউপি’র উদ্যোগে ১২শত অসহায় পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের দেশে ও এর প্রভাব বিস্তার করেছে। যার ফলে গত ২৬ মার্চ থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশে লকডাউন চলছে। এতে করে সমাজের বিভিন্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ কর্মহারা হয়ে বিপাকে পড়তে হয়েছে।
কুমিল্লা ০৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এর নির্দেশনা মোতাবেক আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন’র উদ্যোগে ইউনিয়ন পরিষদে আজ শনিবার (৪ এপ্রিল) সকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১২শত হত দরিদ্র ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি নিয়ম মোতাবেক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ads
এসময় বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ads











