7615

কুমিল্লায় মহানগরীতে ৮শত অসচ্ছল মানুষের পাশে সমাজ সেবক ও যুবলীগ নেতা রোকন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালো কুমিল্লা মহানগর যুবলীগ এর প্রভাবশালী সদস‍্য ও ১৫নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক রোকন উদ্দিন রোকন।

নিজ উদ্যোগে গত কিছুদিন থেকে এখনো পযর্ন্ত নিজ তহবিল থেকে ৮০০ মানুষ কে চাল, ঢাল, আটা, পেয়াজ, তেল ও আলুসহ অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।

ads

রোকন উদ্দিন বলেন, সারা পৃথিবীতে যখন করোনা আতঙ্কে মৃত্যুর মিছিল, বাংলাদেশে কোভিড-১৯ এর ভয়বহতায় করোনা ভাইরাসে মানুষ যখন গৃহবন্দি, তখন আমাদের ১৫নং ওয়ার্ডে অসহায়, দুস্থ, গরীব, দুঃখী মানুষের কিছুটা দুর্দশা লাঘব করার লক্ষ্যে নিজ তহবিল থেকে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৮০০ অসহায় লোকের অনুদান বাড়ী বাড়ী পৌছে দিয়েছি।

ads
ad

পাঠকের মতামত