7545

ফেনীতে ১ লাখ ২০ হাজার মানুষকে ত্রাণ দিলেন নিজাম হাজারী এমপি

নিউজ ডেস্ক: টি আই মিলন ১লাখ ২০হাজার অসহায় মানুষকে ত্রাণ দিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।বৃহস্পতিবার (০২ এপ্রিল)শহরের সরকারী পাইলট হাই স্কুল মাঠে দ্বিতীয় ধাপে জেলার দাগনভূঞা,সোনাগাজী ,পরশুরাম,ফুলগাজী,ছাগলনাইয়া উপজেলার ৭০ হাজার মানুষের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট এ ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।

এর আগে সোমবার (৩০ মার্চ)ব্যক্তিগত পক্ষ থেকে পাঁচগাছিয়া ও মোটবী ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ছাড়াও সদর উপজেলা আ,লীগ সভাপতি করিম উল্লা বি.কম, সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ। বিকালে ছনুয়া ও কাজিরবাগ, মঙ্গলবার বিতরন করা হয় কালীদহ, ধলিয়া, লেমুয়া ও বালিগাও ইউনিয়নে।

ads

তার আগে রবিবার সকালে শর্শদী ও ফরহাদ নগর ইউনিয়নে খাদ্যদ্রব্য বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। ওইদিন বিকালে ফাজিলপুর ও ধর্মপুর ইউনিয়নের জন্য বিতরণ করা হয়। এমপি নিজাম হাজারী তখন সাংবাদিকদের জানিয়েছেন জনসমাগম এড়াতে প্রতিটি ওয়ার্ডে জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের একজন করে দায়িত্ব দেয়া হয়েছে।

ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ১২ ইউনিয়নের গরীব ও অসহায় ৫০ হাজার মানুষকে খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেট ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল এবং তেল রয়েছে। প্রতিদিন ১৮ টি পিকআপে নিত্যপন্য বাড়ি বাড়ি পৌছে দেয়া হবে। পর্যায়ক্রমে আরো ৭০ হাজার প্যাকেট বিতরনের জন্য প্রস্তুত করা হচ্ছে ।

ads
ad

পাঠকের মতামত