7488

নাঙ্গলকোটে অর্থমন্ত্রীর উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের একান্ত প্রচেষ্টায় পৌরসভার উদ্যোগে অসহায় ও দুস্থ ৬০০ পরিবারকে চাল, ডাল, আলু, তৈল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলা প্রঙ্গনে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, পৌর মেয়র আবদুল মালেক, উপজেলার নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া প্রমুখ।

ad

পাঠকের মতামত