কুমিল্লা ১০ বিজিবি’র অভিযানে ৯৫ হাজার টাকার মাদকদ্রব্যসহ আটক-২
প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮২/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “কেরানীনগর” নামক স্থান হতে ১৭০ টি ইয়াবা ট্যাবলেট (৫১,০০০/-) এবং ০১ টি ভ্যান গাড়ীসহ (১০,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ আনোয়ার হোসেন (২৮), পিতা-মোঃ মিজানুর রহমান, গ্রাম-আলী নগর, পোষ্ট-মাসুমপুর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে যশপুর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৯০/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বুড়ির টিলা” নামক স্থান হতে ০৩ বোতল ফেন্সিডিলসহ (১,২০০/-) ০১ জন মাদক সেবনকারী মোঃ শাহজাহান মিয়া (৩২), পিতা-মৃত আলীম মিয়া, গ্রাম-জুলাই কোরিয়া পাড়া, পোষ্ট-কমলপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা’কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ১০০০/- টাকা অর্থ জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৮২ বোতল ফেন্সিডিল (৩২,৮০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯৫,০০০/-(পঁচানব্বই হাজার) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।









